সরোজগঞ্জে কার্গো ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে
- আপলোড তারিখঃ
১৯-০৮-২০২১
ইং
প্রতিবেদক, সরোজগঞ্জ:
চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে সরোজগঞ্জের আটমাইল নামক স্থানে ক্রাউড সিমেন্ট কোম্পানির একটি কার্গো ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। তবে এই দুর্ঘটনায় চালক ও হেল্পারের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি বলে জানিয়েছেন কার্গো ট্রাক চালক হারুন হোসেন।
তিনি বলেন, ‘গতকাল বুধবার চুয়াডাঙ্গা থেকে ক্রাউন সিমেন্ট ডিলার পয়েন্টে নামিয়ে সাড়ে ৬টার দিকে ঢাকার উদ্দেশ্যই যাচ্ছিলাম। তবে সরোজগঞ্জের পাশে আটমাইল নামকস্থানে গোলজার মিয়ার চাতালের সামনে কার্গো ট্রাকটির ইস্টারিং ভেঙে যায়। কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারি নাই, যার কারণে কার্গো ট্রাকটি খাদে চলে যায়। তবে একটুর জন্য প্রাণে বেঁচে গেছি, তা না হলে কড়াই গাছের সাথে ধাক্কা লাগতো, আল্লাহ রক্ষা করেছে। আমি ও আমার হেল্পার দুজনেই অক্ষত আছি। আমাদের কোম্পানি অফিসারের কাছে বিষয়টি জানিয়েছি। আজ বৃহস্পতিবার সকালে কার্গো ট্রাকটি উদ্ধার করা হবে।
কমেন্ট বক্স