বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় দোয়া মাহফিল
- আপলোড তারিখঃ
১৮-০৮-২০২১
ইং
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গায় বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা যুবদলের উদ্যোগে গতকাল মঙ্গলবার মাগরিবের নামাজের পর চুয়াডাঙ্গা রজব আলী সুপার মার্কেটস্থ জেলা বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম মনি, আবু বকর সিদ্দিক আবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম ও বিএনপি নেতা আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব, চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মো. রাজীব খান, জেলা যুবদলের কোষাধ্যক্ষ মোমিনুর রহমান মমিন, জেলা যুবদলের গ্রামবিষয়ক সম্পাদক একরামুল হক ইকরা, সদর থানা যুবদলের যুগ্ম আহ্বাায়ক আশরাফুল ইসলাম রুবেল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক অপু মালিক, যুবদল নেতা আমানউল্লা বাবুল, মানিক জোয়ার্দ্দার, খোকন, রফিকুলসহ অন্যান্যরা।
আলমডাঙ্গা:
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুবরণকারীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে আলমডাঙ্গা শহরের আনন্দধাম রোডে অবস্থিত ফায়ার সার্ভিসের পাশের ধানের চাতালে এ দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আনিসুর রহমান।
কুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, পৌর যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমান, বিএনপি নেতা খাইরুল ইসলাম, আলম, সমসের আলী, হাসান কাজী, জাহাঙ্গীর আলম বাবু, আশরাফুল আলম, সাফায়েত আলম, শরিফ, জসিম, সামাদ, সুমন, সোহেল, ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সদস্য রাজিব, আবিদ, ছাত্রদল নেতা নাসিম, সোহেল, রুবেল, পৌর ছাত্রদলের সদস্যসচিব মাহামুদুল হক, রাসেল সজিব, রাজিব, সাজিদ, প্রান্ত, সাজু, ইমন, সুরঞ্জন, সোহান, কলেজ ছাত্রদল সাখার সদস্যসচিব জাহাঙ্গীর আলম লিমন, ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আল মাহমুদ রাজ, সদস্য সাদমান, রকি, শাকিল, স্বেচ্ছাসেবক দলের নেতা হিমেল বিশ্বাস, শান্ত, রনি, সজিব, সাহাবুল হক, রুবেল, জিনারুল, জনি প্রমুখ। দোয়া অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মওলানা মুফতী মাহাদী হাসান।
কমেন্ট বক্স