চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের উদ্যোগে কাথুলী মাধ্যমিক বিদ্যালয়ে : আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- আপলোড তারিখঃ
২৩-০৫-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ব্রান্ডিং, সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা সদরের কাথুলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মৃণাল কান্তি দে’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুলক কুমার মন্ডল, মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, কাথুলী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি হুমায়ন কবীর, প্রধান শিক্ষক নাহারুল ইসলাম। জেলা তথ্য অফিসের ঘোষক ফারুক হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে সরকারি- বে সরকারি কর্মকর্তা, ইউপি সদস্য, বিদ্যালয় পরিচালনা পর্ষদ সদস্য, শিক্ষকগণ, মহিলা-পুরুষ, ছাত্র-ছাত্রীসহ প্রায় সাড়ে ৫শতাধিক দর্শক শ্রোতা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জেলা তথ্য অফিসের নিয়মিত শিল্পীবৃন্দ কতৃক সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক বিষয় তুলে ধরে সংগীত পরিবেশন করে।
কমেন্ট বক্স