রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার সিভিল সার্জনের সাথে লোকমোর্চার বৈঠক

  • আপলোড তারিখঃ ১৭-০৮-২০২১ ইং
চুয়াডাঙ্গার সিভিল সার্জনের সাথে লোকমোর্চার বৈঠক
সমীকরণ প্রতিবেদন: করোনাকালীন সময়ে হাসপাতালে সেবার মান বাড়ানোর লক্ষে সিভিল সার্জনের সাথে বৈঠক করেছে চুয়াডাঙ্গা সদর উপজেলা লোকমোর্চা। গতকাল সোমবার সকালে সিভিল সার্জন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলা ও জেলার চার উপজেলার লোকমোর্চা করোনাকালীন সময়ে মানুষকে যেসব সেবা দিয়েছে, তা অবহিত করা হয়। সেইসাথে হাসপাতালগুলোতে করোনা আক্রান্তদের আরও বেশি সেবা দেওয়ার ব্যাপারে করণীয় নিয়েও আলোচনা করা হয়। আলোচনায় উপস্থিত ছিলেন সদর উপজেলা লোকমোর্চা সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর, অ্যাডভোকেট শাহজাহান আলী, অ্যাডভোকেট বজলুর রহমান, অ্যাডভোকেট বদর উদ্দিন, প্রভাষক হেলেনা নাসরিন, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, ইসলাম রকিব, শেখ লিটন, লোকমোর্চার সচিব কানিজ সুলতানা প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক