রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় পানিবন্দী সাংবাদিক মামুনের পরিবার

  • আপলোড তারিখঃ ১৭-০৮-২০২১ ইং
আন্দুলবাড়ীয়ায় পানিবন্দী সাংবাদিক মামুনের পরিবার
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগরের আন্দুলবাড়ীয়ায় টানা ২ ঘণ্টার ভারী বর্ষণে আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জাহিদুল ইসলাম মামুনের পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। গতকাল সোমবার দুপুরে মাত্র ২ ঘণ্টার টানা ভারী বর্ষণে দীর্ঘ জলাবদ্ধতার কারণে সাংবাদিক মামুন পরিবার-পরিজন নিয়ে ঘর থেকে বাইরে বের হতে পারছেনা না। তিনি বলেন, ‘আমার বাড়ির চারপাশে ও আঙিনায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ভারী বর্ষণের ফলে আমি ঘরবন্দী আছি। যেন দেখার কেউ নেই। বর্তমানে সাংবাদিক পরিবারটি চরম ভোগান্তি পোহাচ্ছেন ও দুর্ভোগের শিকার হচ্ছেন। তিনি স্ত্রী-সন্তান নিয়ে অনেকটা ঝুঁকি-আতঙ্কের মধ্যে বসবাস করছেন। এছাড়াও পরিবারটির মাঝে প্রাণঘাতি ও মহামারি করোনাকালিন সময়ে পানিবাহিত রোগসহ বিভিন্ন বণ্য প্রাণি ও সাপ আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান-মেম্বার ও জনপ্রতিনিধির নিকট একাধিকবার সরেজমিন পরিদর্শনের দাবি জানিয়ে আসলেও কোনো ফল হয়নি। তিনি এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান, জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান দৃষ্টি আকর্ষণ করেছেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক