দামুড়হুদায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন
- আপলোড তারিখঃ
১৬-০৮-২০২১
ইং
সমীকরণ প্রতিবেদন:
১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চিৎলা গোবিন্দহুদা ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙালী ভোজের আয়োজন করা হয়। গতকাল রোববার বিকেলে ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উক্ত ওয়ার্ডের মেম্বর লুৎফর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের দামুড়হুদা উপজেলা শাখার সাবেক যুগ্ম আহবায়ক সেলিম উদ্দীন বগা দামুড়হুদা উপজেলা শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিংকু প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সেলিম উদ্দীন বগা তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতনা। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, তারা এ দেশের শত্রু। তাঁদের মধ্যে অনেকের ফাঁসি হয়েছে। বাকি আছে কানাডাসহ বিভিন্ন রাষ্ট্রে পলাতক এসএইচএমবি নুর চৌধুরী, শরীফুল হক ডালিম, মোসলে উদ্দীন খান ও এ এম রাশেদ চৌধুরী। আশা করি আমার প্রাণপ্রিয় দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখিত খুনীদের দেশে এনে ফাঁসি কার্যকর করে জাতিকে কলঙ্কমুক্ত করবেন।
কমেন্ট বক্স