রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডুুতে ১০ বছরের শিশু ধর্ষণের শিকার

  • আপলোড তারিখঃ ১৬-০৮-২০২১ ইং
হরিণাকুণ্ডুুতে ১০ বছরের শিশু ধর্ষণের শিকার
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কাচারীতোলা গ্রামে ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ফুঁসলিয়ে পাটখেতে নিয়ে ধর্ষণ করে ওই গ্রামের আনসার মণ্ডল ওরয়ে ঝড়ুর ছেলে বাবর আলী (৪৩)। ঘটনাটি ধামাচাপা দিতে লম্পট বাবর আলীর পরিবার শিশুটির পিতা-মাতাকে হুমকি দিয়ে মামলা করতে নিষেধ করে। কিন্তু মেয়েটির রক্তক্ষরণ শুরু হলে ঘটনার পাঁচ দিন পর গ্রামবাসীর সহায়তায় হরিণাকুণ্ডুু থানায় গত শনিবার ধর্ষণের মামলা হয়। যার মামলা নম্বর ৭। হরিণাকুণ্ডু থানার এসআই আমিরুল ইসলাম খবরটি নিশ্চত করে জানান, গত ৯ আগস্ট দুপুরের দিকে শিশুটি বাড়ির পাশে খড়ি কুঁড়াতে যায়। এসময় নিজের পাটখেতে ছিল বাবর আলী। শিশুটিকে কাছে ডেকে ফুঁসলিয়ে পাটখেতের মধ্য নিয়ে যায় এবং ধর্ষণ করে। ঘটনাটি যাতে জানাজানি না হয়, সে জন্য শিশুটির পরিবারকে চাপ দিয়ে আসছিল লম্পট বাবর আলী। কিন্তু ধর্ষণের ফলে মেয়েটির রক্তক্ষরণ শুরু হলে বিষয়টি গ্রামজুড়ে চাউর হয়ে যায়। প্রাথমিকভাবে নিজতোলা গ্রামের পল্লী চিকিৎসক মুক্তির কাছে চিকিৎসা নেয় শিশুটি। এদিকে, গত শনিবার ধর্ষণের খবর পেয়ে হরিণাকুণ্ডু থানার পুলিশ শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাপাতালে ডাক্তারি পরীক্ষা করায় এবং জবানবন্দি গ্রহণ করে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আমিরুল ইসলাম আরও জানান, থানায় ধর্ষণ মামলা হওয়ার আগ থেকেই প্রধান আসামি বাবর আলী পালিয়ে আছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক