রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা বিএনপির কোভিড-১৯ হেল্প সেন্টারের ওষুধ ও অক্সিজেন সেবা অব্যাহত

  • আপলোড তারিখঃ ১৪-০৮-২০২১ ইং
চুয়াডাঙ্গা জেলা বিএনপির কোভিড-১৯ হেল্প সেন্টারের ওষুধ ও অক্সিজেন সেবা অব্যাহত
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয়ে স্থাপিত বিএনপির করোনা হেল্প সেন্টারের সদস্যরা করোনা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ওষুধ বিতরণ ও অক্সিজেন সেবা প্রদ্না করেছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় ও রাত আটটায় পৃথক সময়ে এ সেবা প্রদান করা হয়। ওষুধ বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম মনি, সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, সাবেক পৌর বিএনপির সহসভাপতি ইন্তাজ আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের ক্ষুদ্র ও কুটির শিল্পবিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আক্তারুজ্জামান তুহিন, জাহিদুল, জেলা ছাত্রদলের সহসভাপতি মতিউর রহমান মিশর, দামুড়হুদা উপজেলা যুবদলের সদস্য হেলাল, উপজেলা ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ইনজামুল, ২ নম্বর যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক একরামুল হক, সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হায়দার আলী, সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি আমান মোল্লা, সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবর রহমান, স্বেচ্ছাসেবক দলের গোলাম মোস্তফা প্রমুখ। অপর দিকে, গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়ায় করোনা আক্রান্ত লিয়াকত আলী (৬৫) ও রাত ৮.১৫ মিনিটে সাদেক আলী মল্লিকপাড়ান সোহরাব হোসেনকে (৭০) অক্সিজেন সেবা প্রদান করা হয়। করোনা আক্রান্তদের বাড়ি অক্সিজেন সেবা নিয়ে যান চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, কোষাধ্যক্ষ মমিনুর রহমান মোমিন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক অপু মালিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল, জেলা ছাত্রদলের সহসভাপতি এম এইচ মোস্তফা, জেলা ছাত্রদলের স্কুলবিষয়ক সম্পাদক সাইমুম ইসলাম শান্ত, শাহাবুল ইসলাম ও রকিবুল ইসলাম।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক