বারাদীতে জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা
- আপলোড তারিখঃ
১৪-০৮-২০২১
ইং
প্রতিবেদক, বারাদী:
মেহেরপুর সদর উপজেলার বারাদীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে কর্মসূচি বাস্তবায়নের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় বারাদী ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন।
এসময় সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নাজিম উদ্দিন, জেলা কৃষক লীগের সভাপতি মাহবুব আলম শান্তি, জেলা কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম শফি, কুতুবউদ্দিন মুলক, মুক্তি, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইউনিয়ন যুবলীগের সভাপতি রিঙ্কু মাহমুদ, গোলাম মোস্তফা শান্তি, শফি, সাইদুর রহমান, জাকির হোসেন লিটন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় শোক দিবসের পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কোরআনখানী, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও বিকেল চারটায় গণভোজের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কমেন্ট বক্স