জীবননগরে দোস্ত এইডের উদ্যোগে খাদ্য-সামগ্রী বিতরণ
- আপলোড তারিখঃ
১৩-০৮-২০২১
ইং
জীবননগর অফিস:
জীবননগরে স্বেচ্ছাসেবী সংস্থা দোস্ত এইডের উদ্যোগে বাঁকা ইউনিয়নের অসহায় ও দুস্থদের মধ্যে খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে উপজেলার বিভিন্ন গ্রামে হতদরিদ্রদের মধ্যে এসব খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়।
জানা গেছে, বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন অনুষ্ঠানে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দীর্ঘদিন যাবত জীবননগর উপজেলায় বিভিন্ন সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। সংগঠনের প্রজেক্ট ম্যানেজার হোসাইন আহম্মদের সভাপতিত্বে জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি.এ জাহিদুল ইসলাম বাবু প্রধান অতিথি থেকে পৌর এলাকার তেঁতুলিয়া গ্রামে হতদরিদ্রদের মধ্যে খাদ্য-সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন মফিজুল ইসলাম, রমজান আলী, বিল্লাল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গত ৬ মাসে সংস্থাটির পক্ষ থেকে চুয়াডাঙ্গা ঝিনাইদহ অঞ্চলে ১ হাজার টিউবওয়েল বিতরণ ও স্থাপন, চাল ডালসহ ১৫ আইটেম দিয়ে ২০ কেজি করে ৮ শ’ জনকে, ৫০টি ওজুখানা, পবিত্র রমজান মাসে ৩০ হাজার প্যাকেট ইফতার সামগ্রী, হতদরিদ্রদের মাছে নতুন পোশাক, নগদ অর্থ, হুইল চেয়ার, গরীব শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি দিয়ে আসছে।
কমেন্ট বক্স