রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় করোনা আক্রান্ত নারীকে অক্সিজেন সেবা দিল চুয়াডাঙ্গা জেলা বিএনপি

  • আপলোড তারিখঃ ১৩-০৮-২০২১ ইং
দামুড়হুদায় করোনা আক্রান্ত নারীকে অক্সিজেন সেবা দিল চুয়াডাঙ্গা জেলা বিএনপি
সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের উজিরপুরে করোনা আক্রান্ত রেহেনা খাতুন (৫০) নামের এক নারীকে অক্সিজেন সেবা দিয়েছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে ওই নারীর বাড়িতে অক্সিজেন সেবা দেওয়া হয়। এসময় চুয়াডাঙ্গা জেলা বিএনপির করোনা হেল্প সেন্টারের দায়িত্ব ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম মনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান ও পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ। করোনা আক্রান্ত রোগীকে অক্সিজেন সেবা দেওয়ার জন্য রোগীর বাড়িতে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করতে যান মোটরসাইকেলযোগে হেল্প সেন্টারের সদস্য জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক অপু মালিক, যুবদল নেতা আমানউল্লাহ বাবুল, স্বেচ্ছাসেবক দল নেতা ইকবাল রেজা, জেলা ছাত্রদলের সহসভাপতি মতিউর রহমান মিশর, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার আলী, দামুড়হুদা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব এম ডি কে সুলতান, আজমির প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক