রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় করোনা আক্রান্ত নারীকে অক্সিজেন সেবা দিল চুয়াডাঙ্গা জেলা বিএনপি

  • আপলোড তারিখঃ ০৯-০৮-২০২১ ইং
দামুড়হুদায় করোনা আক্রান্ত নারীকে অক্সিজেন সেবা দিল চুয়াডাঙ্গা জেলা বিএনপি
সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের মজলিশপুরে করোনা আক্রান্ত এক নারীকে অক্সিজেন সেবা দিয়েছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। গতকাল সোমবার দুপুরে ওই নারীর বাড়ি থেকে অক্সিজেন সেবা দিয়ে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসা দিয়ে আবারও বাসায় পৌঁছে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির করোনা হেল্প সেন্টারের দায়িত্বপালনকারী চুয়াডাঙ্গা জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক মো, সেলিমুল হাবিব সেলিম, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক অপু মালিক, জেলা ছাত্রদলের আইনবিষয়ক সম্পাদক কাওসার আহমেদ জীবন, পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রশীদ।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক