রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ফলন ভালো হলেও দাম নিয়ে শঙ্কা!

  • আপলোড তারিখঃ ০৯-০৮-২০২১ ইং
ফলন ভালো হলেও দাম নিয়ে শঙ্কা!
ঝিনাইদহের পাট কাটা ও আঁশ ছড়াতে ব্যস্ত চাষিরা ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের পাটচাষিরা এখন পাট কাটতে, পানিতে জাগ দিতে, আবার কেউবা পাট থেকে পাটের আঁশ ছড়াতে ব্যস্ত সময় পার করছেন। চাষিরা জানান, গত বছর পাটের দাম ভালো হওয়ায় পাট চাষে আগ্রহ বাড়েছে। তবে চলতি মৌসুমে এখন পর্যন্ত পাটের বাজার ভালো থাকলেও শেষ পর্যন্ত থাকবে কি না, এ নিয়ে শঙ্কায় পড়েছে তারা। ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর এর পাট চাষি মিজানুর রহমান বলেন, ‘আগে পাটের ভালো দাম না পাওয়ায় অন্য ফসলের দিকে ঝুঁকেছিলেন। কিন্তু দু’বছর পাটের দাম ভালো পাচ্ছি। বিশেষ করে গত বছর প্রতি মণ পাট বেশি দামে বিক্রি করতে পেরেছি। এ কারণে চাষিরা আবারো পাট আমাদের দিকে ঝুঁকে পড়েছে। চলতি মৌসুমী পাট চাষের জন্য আবহাওয়া অনুকূলে থাকায় পাট ভালো হয়েছে।’ আনোয়ার নামে এক পাট চাষি জানান, চলতি বছরে নতুন পাটের প্রতি মণ বর্তমান বাজার দাম ২ হাজার ২ শ থেকে ২ হাজার ৫ শ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে বাজারে যথেষ্ট পরিমাণে পাট ওঠা শুরু হলে দাম কেমন হবে, সে বিষয়ে আশঙ্কায় আছি। ঝিনাইদহের শহরের পাট ব্যবসায়ী জাহিদুর রহমানের সাথে কথা বলে জানা গেছে, তাঁরা বর্তমানে প্রতি মণ পাট ২ হাজার থেকে আড়াই হাজার টাকা দরে কিনছেন। ঝিনাইদহর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে জেলার ৬ উপজেলায় ২২ হাজার ৬৬০ হেক্টর জমিতে পাট আবাদ করেছেন চাষিরা।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক