রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ফুড অ্যান্ড নিউট্রিশন অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গার ১৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

  • আপলোড তারিখঃ ০৯-০৮-২০২১ ইং
ফুড অ্যান্ড নিউট্রিশন অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গার ১৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন
দর্শনা অফিস: ফুড অ্যান্ড নিউট্রিশন অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গার ১৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে আল-শাহরিয়া রোকন, সহসভাপতি দুইজন আনিকা জাহিন ও মাসুদ রানা, সাধারণ সম্পাদক তন্ময় রাজ, সহসাধারণ সম্পাদক দুজন সাবিহা সুলতানা সিমু ও রাসেল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক শেখ আরাফাত রহমান, অর্থ সম্পাদক ইমরোজ পারভীন পায়েল, প্রচার সম্পাদক তানজির আফরোজ লিমা, দপ্তর সম্পাদক সালেহা খাতুন এবং কার্যকারী সদস্য ইসমোতার পারভীন কোয়েল, সিলভিয়া রুম্মান ও খন্দকার ওয়াসিফ রিয়াদ। চুয়াডাঙ্গা জেলার যে সকল ছাত্র-ছাত্রী বিভিন্ন বর্ষে ইসলামী বিশ্ব বিদ্যালয়সহ দেশের ৭টি বিশ্ববিদ্যালয়ে খাদ্য পুষ্টি বিজ্ঞানের লেখাপড়া করছেন, এসব নিউট্রিশন ক্ষুদে পুষ্টিবিদদের (এফএনএসি) নিয়ে এ কমিটি গঠিত হয়েছে। এছাড়া এ কমিটিতে চারজনকে রেখে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। এঁরা হলেন- চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের পুষ্টি কর্মকর্তা ইকবাল হোসেন, নিউট্রিশন গ্রামীণ জোন উন্নয়ন সংস্থার টেকনিক্যাল অফিসার বাবুল আক্তার, ফুড সেফটি ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের টেকনিক্যাল অফিসার ওমর ফারুক ও চুয়াডাঙ্গা ডায়াবেটিক হাসপাতালের পুষ্টিবিদ আতিকা মল্লিক আঁখি। এসব ক্ষুদে পুষ্টিবিদ ইতোমধ্যে পাকৃষ্ণপুর গ্রামে ২ শ নারী-পুরুষকে করোনাকালীন সময় স্বাস্থ্যবিধি মেনে খাদ্য ও পুষ্টি বিষয়ে ধারণা প্রদান করেছে। এছাড়া এ কমিটি আগামীতে চুয়াডাঙ্গা জেলার শহর ও গ্রাম পর্যায়ে সরাসরি ও অনলাইনের মাধ্যমে খাদ্য পুষ্টি সর্ম্পকে ধারণা প্রদান করবেন বলে সহসভাপতি আনিকা জাহিন জানান।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক