রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর হাসপাতালে অস্ট্রেলিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অক্সিজেন সিলিন্ডার প্রদান

  • আপলোড তারিখঃ ০৮-০৮-২০২১ ইং
জীবননগর হাসপাতালে অস্ট্রেলিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অক্সিজেন সিলিন্ডার প্রদান
জীবননগর অফিস: জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার ও ফ্লো-মিটার উপহার দিয়েছে অস্ট্রেলিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশ। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা আশিক রানা জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিমা আক্তারের কাছে ৫টি অক্সিজেন সিলিন্ডার ও ফ্লো-মিটার হস্তান্তর করেন। হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, জীবননগর উপজেলা ভূমি কর্মকর্তা মো. মহিউদ্দীন, অস্ট্রেলিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেটওয়ার্ক সেক্রেটারি হাফিজ হাসান সোহাগ, অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য ইশরাত আরেফিন, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নিপাসহ সাংবাদিকবৃন্দ। এসময় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা আশিক রানাকে একটি শুভেচ্ছা স্মারক ক্রেস্ট উপহার দেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক