রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

করোনায় আক্রান্তদের মধ্যে বিএনপির ফ্রি ওষুধ বিতরণ

  • আপলোড তারিখঃ ০৫-০৮-২০২১ ইং
করোনায় আক্রান্তদের মধ্যে বিএনপির ফ্রি ওষুধ বিতরণ
ঝিনাইদহ অফিস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঝিনাইদহে করোনায় আক্রান্ত দুস্থ রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে জেলা বিএনপি। গতকাল বুধবার সকালে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. এস এম মশিয়ুর রহমান, সদস্যসচিব অ্যাড. এম এ মজিদ, যুগ্ম আহ্বায়ক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. মুন্সী কামাল আজাদ পান্নু, সদস্যসচিব আলমগীর হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মজিদ বিশ্বাস, সদস্যসচিব মাহবুবুর রহমান শেখরসহ অন্যান্যরা। এসময় আয়োজকরা জানান, ঝিনাইদহের ৬ উপজেলার বিভিন্ন গ্রামে করোনায় আক্রান্ত দুস্থ মানুষের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ওষুধ বিতরণ করা হবে। দুস্থ রোগীদের বাড়িতে বাড়িতে গিয়ে চিকিৎসকদের পথ্য অনুযায়ী ওষুধ, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করবে বিএনপির হেলথ টিম।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক