রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বঙ্গবন্ধুকে হারানোর শূন্যতা পূরণ হওয়ার নয় : নঈম জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ০৪-০৮-২০২১ ইং
বঙ্গবন্ধুকে হারানোর শূন্যতা পূরণ হওয়ার নয় : নঈম জোয়ার্দ্দার
সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে চুয়াডাঙ্গায় যুবলীগের সপ্তাহব্যাপী কর্মসূচি সম্পন্ন সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন উপলক্ষে অসহায় ও দুস্থদের মধ্যে সাত দিনব্যাপী রান্না করা খাবার বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলা আওয়ামী যুবলীগের কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভা শেষে করোনা মহামারিকালে দুই শতাধিক অসহায় ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। আলোচনা সভায় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের জন্য আশির্বাদ। বঙ্গবন্ধুর দৌহিত্র কিংবা মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান হিসেবে নয়, সজীব ওয়াজেদ অর্ধশত বছরে সপ্রতিভায় উজ্জ্বল নক্ষত্রের পরিণত হয়েছেন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্লোগান যুক্ত হয়, তার নেপথ্যে ছিলেন সজীব ওয়াজেদ জয়। তিনি সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি। এসময় নঈম জোয়ার্দ্দার আরও বলেন, শুরু হয়েছে আগস্ট মাস। বাঙালি জাতির জন্য এ মাস শোকের। বাঙালির জীবনে এ মাস অভিশপ্ত। কারণ এ মাসেই বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। এ মহান নেতাকে হারানোর শূন্যতা কোনো দিন পূরণ হওয়ার নয়। ২০০৪ সালের একুশে আগস্টে ঢাকায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার এক সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় প্রাণ হারিয়ে ছিল আওয়ামী লীগের তৎকালীন মহিলাবিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন। এ হামলায় কয়েকশ নেতা-কর্মীও আহত হন। যে ঘটনা একুশে আগস্টের গ্রেনেড হামলা হিসেবেই পরিচিত। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের সদস্য সাজ্জাদুল ইসলাম লাভলু, আবু বক্কর সিদ্দিক আরিফ, আলমগীর আজম খোকা, বাড়াদী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শরিফ উদ্দীন, আসমানখালী ইউনিয়ন যুবলীগ নেতা বজলুর রহমান, জামজামি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আবু মুছা, যুবলীগ নেতা পিরু মিয়া, আব্দুল আলিম ফটিক, শেখ শাহী, মাসুদুর রহমান মাসুম, শেখ দরুদ হাসান, আল-ইমরান শুভ, বিপ্লব হোসেন, রামিম হাসান সৈকত, সামিউল শেখ সুইট, শেখ রাসেল, দিপু বিশ্বাস, জামাল খান, রিমণ, লোকমান, আমিরুল ইসলাম জুয়েল, খান জাহান সোহাগ, সঞ্জু, সাগর, আনারুল, আলিহিম, জনি, রাসেল, পারভেজ, নোমান, মোকলেছ, শাকিব, বাচ্চু, নাঈম প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন চুয়াডাঙ্গা স্টেডিয়াম মসজিদের পেশ ইমাম মাওলানা ওমর ফারুক।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক