রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় যুবলীগের উদ্যোগে দুস্থদের মধ্যে খাবার বিতরণ

  • আপলোড তারিখঃ ০৩-০৮-২০২১ ইং
চুয়াডাঙ্গায় যুবলীগের উদ্যোগে দুস্থদের মধ্যে খাবার বিতরণ
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আয়োজনে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিনে গরীব ও দুস্থদের মধ্যে রান্না করা খাবার বিতরণ বরা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি এলাকায় শতাধিক মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারের নির্দেশনায় এবং তাঁর নিজ অর্থায়নে এ খাবার বিতরণ করা হয়। সাত দিনের এ খাবার বিতরণের গতকাল সোমবার ছিল ৬ষ্ঠ দিন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের সদস্য সাজেদুল ইসলাম লাভলু, যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুম, বিপ্লব হোসেন, রামিম হাসান সৈকত, বিসারত মন্ডল, আসাদ, আল নোমান, সাকিল আহমেদ নাঈম, বাচ্চু, সিকদার, সাকিল, সাহেব, সাব্বির, ইব্রাািহম, আকাশ, রাসিদুল, ওয়াসিম, জনি, বিপ্লব, রুবেল, রতন, রিপলু, রাব্বি, ঈমন, শিপলু, রাসেল প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক