জীবননগরে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন
- আপলোড তারিখঃ
০৩-০৮-২০২১
ইং
জীবননগর অফিস:
জীবননগরে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার পৌরসভার ৯টি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র শহিদুল ইসলাম, প্যানেল মেয়র সোয়েব আহম্মেদ অঞ্জন, রিজিয়া আক্তার, ওয়াসিম রাজা, আবুল কাশেম, আপিল মাহমুদ, কাউন্সিলর জামাল হোসেন খোকন প্রমুখ।
কমেন্ট বক্স