রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে বিদায়ী দুই সহকারী কমিশনারকে ফুলেল শুভেচ্ছা

  • আপলোড তারিখঃ ০৩-০৮-২০২১ ইং
মেহেরপুরে বিদায়ী দুই সহকারী কমিশনারকে ফুলেল শুভেচ্ছা
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশগুপ্ত ও সবিতা সরকার অন্যত্র বদলি হাওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী দুই সহকারী কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো. মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক তুষার কুমার পালসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক