রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর সদর ইউএনও মাসুদুল আলমকে বিদায় সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ০৩-০৮-২০২১ ইং
মেহেরপুর সদর ইউএনও মাসুদুল আলমকে বিদায় সংবর্ধনা
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল আলমকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদের পক্ষ থেকে বিদায় উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মেমিনুল ইসলাম, লতিফুন্নেছা লতা, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক