রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে স্বেচ্ছাসেবী সংগঠন দোস্ত এইড’র অক্সিজেন সেবা শুরু

  • আপলোড তারিখঃ ০২-০৮-২০২১ ইং
জীবননগরে স্বেচ্ছাসেবী সংগঠন দোস্ত এইড’র অক্সিজেন সেবা শুরু
জীবননগর অফিস: জীবননগর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন সেবা চালু করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি চুয়াডাঙ্গা জেলা শাখা। গত শনিবার উপজেলার সীমান্তর্বর্তী ইউনিয়নে করোনা রোগীকে অক্সিজেন সেবা দেওয়ার মাধ্যমে সংগঠনটি কার্যক্রম শুরু করেছে। জানা গেছে, প্রথম দিকে এ উপজেলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা কম থাকলেও বর্তমানে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়েছে। এসময় উপস্থিত ছিলেন দোস্ত এইড’র কর্মকর্তা হোসাইন আহাম্মেদ, ওমর ফারুক, মফিজুল ইসলাম, রমজান আলী, কাজল হোসেন, মেহেদী হাসান প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক