রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝরে পড়া শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে হবে

  • আপলোড তারিখঃ ০১-০৮-২০২১ ইং
ঝরে পড়া শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে হবে
আঞ্চলিক পরিচালকদের সঙ্গে মতবিনিময়কালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমীকরণ প্রতিবেদন: বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার দেশজুড়ে বিস্তৃত ১২টি আঞ্চলিক কেন্দ্রের পরিচালকদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভা করেছেন। গত বুধবার (২৮ জুলাই) এ ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপাচার্য বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে ‘সোনার বাংলা’ বাস্তবায়িত হয়ে যেত, এখন আমাদের সকলকে এই দায়িত্ব পালন করতে হবে। বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয় পরিবারের জাতির পিতার এই স্বপ্ন বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় ও অঙ্গীকার নিতে হবে। এই লক্ষ্যে দক্ষ জনশক্তি সৃজনে উন্মুক্ত বিশ^বিদ্যালয় সারাদেশে শিক্ষা সুবিধা বিস্তরণ করে চলেছে। তিনি আরও বলেন, ‘সোনার বাংলা’র স্বপ্ন দেখেছেন, তা বাস্তবায়নে শিক্ষার কোনো বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় ২০্৪১ সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশ গঠনের রূপরেখা দিয়েছেন।’ তিনি বলেন, নানা কারণে ধারাবাহিক শিক্ষার মহাসোপান থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের উন্মুক্ত ও দূরশিক্ষণের মাধ্যমে শিক্ষা জগতে ফিরিয়ে আনতে হবে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি তাঁদেরকে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে উপাচার্য বাংলাদেশের আর্থসমাজিক অবস্থার কথা বিবেচনা করে দেশের প্রান্তিক জনগোষ্ঠী, পিছিয়ে পড়া নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণকে শিক্ষার মহাসোপানে সংযুক্ত করতে আঞ্চলিক পরিচালকদের প্রতি আহবান জানান। তিনি সময় ও অঞ্চলের চাহিদার সাথে মিল রেখে বাউবিতে নীড বেজ এডুকেশন, গণশিক্ষা, কর্মমুখী শিক্ষা ও জীবনব্যাপী শিক্ষা চালুর কথাও উল্লেখ করেন। মতবিনিময় সভায় বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম বক্তব্য দেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক