রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে চাচাতো ভায়ের হামলায় স্বামী-স্ত্রী জখম

  • আপলোড তারিখঃ ০১-০৮-২০২১ ইং
মেহেরপুরে চাচাতো ভায়ের হামলায় স্বামী-স্ত্রী জখম
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় গুরুতর আহত হয়েছেন আজমাইন ও তাঁর স্ত্রী রিতা খাতুন। গতকাল শনিবার দুপুরের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহত স্বামী-স্ত্রী মেহেরপুর-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, আজমাইলের চাচাতো ভাই আজমাইনের বাড়ির জানালার পাশে গোবর ফেলার প্রতিবাদ করায় রিতা খাতুনের সাথে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। এ ঘটনায় প্রতিবেশী আজমাইলের চাচাতো ভাই তাঁর স্ত্রীর ওপর হামলা করে। এতে তাঁর স্ত্রী গুরুতর আহত হন। এসময় আজমাইল প্রতিবাদ করায় তাঁর চাচাত ভাই তাঁর ওপরেও হামলা চালিয়ে আজমাইল ও তাঁর স্ত্রী দুইজনকে আহত করেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক