রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর জেলা যুবমৈত্রী ব্রিগেডের উদ্যোগে মাস্ক বিতরণ

  • আপলোড তারিখঃ ০১-০৮-২০২১ ইং
মেহেরপুর জেলা যুবমৈত্রী ব্রিগেডের উদ্যোগে মাস্ক বিতরণ
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর জেলা য্বুমৈত্রী ব্রিগেডের উদ্যোগে আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে পথচারীদের মধ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার (স্বাস্থ্য সুরক্ষা উপকরণ) বিতরণ করা হয়েছে। শহিদ কমরেড হায়দার আলী ও শহিদ কমরেড মকলেছুর রহমানের স্মরণে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড নুর আহমেদ বকুলের নির্দেশে এসব স্বাস্থ্য-সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়। গতকাল শনিবার বিকেলে মেহেরপুরের গাংনী বাজারের লেলিন কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী ফারুক হাসানের সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্য সুরক্ষা বিতরণ করেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেহেরপুর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড আব্দুর মাবুদ। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ওয়ার্কার্স পার্টির অন্যতম নেতা কমরেড আব্দুর রহিম মাস্টার, কমরেড হায়বতুললাহ, কমরেড হানিফ, মেহেরপুর জেলা যুবমৈত্রীর সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক