রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে চুয়াডাঙ্গায় যুবলীগের উদ্যোগে দুস্থদের মধ্যে খাবার বিতরণ

  • আপলোড তারিখঃ ৩১-০৭-২০২১ ইং
সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে চুয়াডাঙ্গায় যুবলীগের উদ্যোগে দুস্থদের মধ্যে খাবার বিতরণ
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আয়োজনে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিনে গরিব ও দুস্থদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার কানাপুকুর পাড়ার পাকরার মাঠে শতাধিক মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন। সাত দিনের এ খাবার বিতরণ কর্মসূচির গতকাল শুক্রবার ৩য় দিনে চুয়াডাঙ্গা পৌর এলাকার কানাপুকুর পাড়ার পাকরার মাঠে দুস্থদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের সদস্য সাজ্জাদুল ইসলাম লাভলু, আবু বক্কর সিদ্দিক আরিফ, যুবলীগ নেতা আব্দুল আলিম ফটিক, মাসুদুর রহমান মাসুম, আল-ইমরান শুভ, বিপ্লব হোসেন, রামিম হাসান সৈকত, আল নোমান, সানোয়ার, রেজাউর, কাফি, ইমরান, সুজন, সাকিব, সৌরভ খান, সাদিকুল, অমি, লিয়ন, পাপ্পু, পরান, বাচ্চু, নাইম, বাচ্চু প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক