রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাসকো গ্রুপের উদ্যোগে বিশ্ব হেপাটাইটিস দিবস পালন

  • আপলোড তারিখঃ ২৯-০৭-২০২১ ইং
সাসকো গ্রুপের উদ্যোগে বিশ্ব হেপাটাইটিস দিবস পালন
দর্শনা অফিস: বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২১ পালন করেছে সাসকো গ্রুপ। অন্য বারের মতো এবারও দিবসটি পালনে ব্যাপক আয়োজন না থাকলেও ভার্চুয়াল সভা-সেমিনারের কর্মসূচি রয়েছে সাসকো গ্রুপসহ বিভিন্ন সংস্থার। এ ধারাবাহিকতায় গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গায় সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন আয়োজন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন সাসকো গ্রুপের চেয়ারম্যান নাজমুল হক। এসময় তিনি বলেন, বিশেষজ্ঞদের মতে দেশে প্রায় এক কোটি মানুষের বিভিন্ন টাইপের হেপাটাইটিস থাকলেও ৯০ শতাংশই তা জানতে পারেন না। যারা জানতে পারেন, তাঁদের চিকিৎসা সুবিধা বাংলাদেশে খুবই কম। বাংলাদেশের প্রায় পাঁচ কোটি লিভার রোগীর চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন মাত্র ১ শ জন, যাদের বেশিরভাগই ঢাকার। ফলে সারা দেশে লিভার রোগে আক্রান্তদের চিকিৎসা অনেকটাই দূরূহ। তিনি আরও বলেন, ‘হেপাটাইাটস-বি’ ভাইরাস একটি নীরব ঘাতক মরণব্যধী। এই রোগটি প্রতিকারের থেকে প্রতিরোধই শ্রেয়। তাই আগামী ২০৩০ সালের মধ্যে সাসকো গ্রুপ ও ভাওয়াল অ্যাসোসিয়েশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সমন্বয়ে সারা দেশে এই টিকা প্রদান করার লক্ষে অবিরাম কাজ করে চলছে। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাসকো গ্রুপের ম্যানেজার তানভীর আহমেদ, সুপারভাইজার আল আমিন, সাসকো গ্রুপের টিকাদান কর্মী শামীমা সুলতানা, তৃষ্ণা পারভীন, এশিয়া খাতুন, শাকিলা খাতুন, আল ইমরান, রাব্বি হাসান, সাইদুর রহমান প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক