রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে চুয়াডাঙ্গায় যুবলীগের উদ্যোগে দুস্থদের মধ্যে খাবার বিতরণ

  • আপলোড তারিখঃ ২৯-০৭-২০২১ ইং
সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে চুয়াডাঙ্গায় যুবলীগের উদ্যোগে দুস্থদের মধ্যে খাবার বিতরণ
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আয়োজনে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন উপলক্ষে গরীব ও দুস্থদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় জেলা যুবলীগের কার্যালয়ে এ খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। ৭ দিনের এ খাবার বিতরণ কর্মসূচির প্রথম দিনে চুয়াডাঙ্গা শহরের রেল স্টেশন ও মাছপট্টি এলাকার শতাধিক গরীব ও দুস্থদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের সদস্য সাজ্জাদুল ইসলাম লাভলু, বাড়াদী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শরিফ উদ্দীন, যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুম, হাসানুর ইসলাম পলেন, আল-ইমরান শুভ, পিরু মিয়া, শেখ শাহী, বিপ্লব হোসেন, রামিম হাসান সৈকত, সামিউল শেখ সুইট, শেখ রাসেল, দিপু বিশ্বাস, জামাল খান, লোকমান, আলিহিম, নোমান, আসাদ, আনোয়ার, মাফুজ, আসিফ, কবির, সৌরভ, শাকিব, বাচ্চু, ইমরান, জনি, কাজল, মাফুজ (২), আরাফাত, হাসিব, শিশির, রাজন, আলম প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক