রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়া বাজারে জনসাধারণের মধ্যে ৫ শ মাস্ক বিতরণ

  • আপলোড তারিখঃ ২৯-০৭-২০২১ ইং
আন্দুলবাড়ীয়া বাজারে জনসাধারণের মধ্যে ৫ শ মাস্ক বিতরণ
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার নির্ভীক ফাউন্ডেশনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষে আন্দুলবাড়ীয়া বাজারে ৫ শ সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে আন্দুলবাড়ীয়া বাজারের সরকার প্লাজার সামনে থেকে এ কর্মসূচি শুরু করা হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক কবি নাঈমুর রহমান খান এ কর্মসূচি শুরু করেন। এসময় উপস্থিত ছিলেন নির্ভীক ফাউন্ডেশনের উপদেষ্টামণ্ডলীর সদস্য বিশিষ্ট সমাজসেবক মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি বাবু নারায়ণ ভৌমিক, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার জহিরুল ইসলাম, নির্ভীক ফাউন্ডেশনের অন্যতম সদস্য কাজী সাকিরুল ইসলাম তানিম, মিতুল হোসেন প্রমুখ। মাস্ক বিতরণ কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা করেন নির্ভীক ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদস্য মোল্লা হাসিবুর রহমান নিহান, আওয়াল হোসেন, মামুন মিয়াসহ আরও অনেকে।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক