শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জুয়ার আসরে তিন প্রধান শিক্ষক, নিন্দার ঝড়!

  • আপলোড তারিখঃ ২৯-০৭-২০২১ ইং
জুয়ার আসরে তিন প্রধান শিক্ষক, নিন্দার ঝড়!
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় অভিযান চালিয়ে জুয়ার বোর্ড থেকে তিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ চারজনকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার রামদিয়া বাজার থেকে তাঁদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে জীবনে আর জুয়া খেলবেন না, এমন শর্তে মুচলেকা নিয়ে তাঁদেরকে গতকাল বুধবার সকালে ছেড়ে দেওয়া হয়। আটককৃতরা হলেন- উপজেলার ঘোলদাঁড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ (৫৪), ঘোলদাঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, খাসকররা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম (৫২) ও রামদিয়ার কৃষক মণ্টু আলী। এদিকে, ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। জানা গেছে, আটক তিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে জুয়া খেলে আসছিলেন। বেশ কিছুদিন ধরে রাতে তাঁরা রামদিয়া বাজারের চঞ্চলের দোকানের সামনে প্রকাশ্যে জুয়ার আসর বসাতেন। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে জামজামি ফাঁড়ির পুলিশ এএসআই মহি উদ্দীন ফোর্স নিয়ে জুয়ার আসরে অভিযান চালিয়ে মাধ্যমিক বিদ্যালয়ের ৩ প্রধান শিক্ষকসহ ৪ ব্যক্তিকে আটক করেন। আটকের পর রাতেই তাঁদেরকে থানায় নেওয়া হয়। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর বলেন, শিক্ষক হিসেবে তাঁরা সমাজের সম্মানিত ব্যক্তি। তা ছাড়া বিভিন্ন মহলের অনুরোধ ছিল। সবকিছু বিবেচনা করে মুচলেকায় স্বাক্ষর করিয়ে তাঁদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় দুর্গাপূজা উপলক্ষে মন্দির কমিটির নেতাদের সঙ্গে লিপুর মতবিনিময়