শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে পূজামণ্ডপ পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান

যশোর রিজিয়নের ২২২ পূজামণ্ডপে ২ হাজার বিজিবি মোতায়েন
  • আপলোড তারিখঃ ১৬-১০-২০২৬ ইং
জীবননগরে পূজামণ্ডপ পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সিংনগর পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএম (সেবা), পিএসসি। গতকাল বৃহস্পতিবার বিকেলে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক  লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলমের সঙ্গে তিনি এই পূজামণ্ডপ পরিদর্শনে আসেন। এসময় পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ফলের ডালা এবং নগদ অর্থ সহায়তা তুলে দেন।


পরে সাংবাদিকদের ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান জানান, শারদীয় দুর্গোৎসব-২০২৬ নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে দক্ষিণ পশ্চিম রিজিয়ন, যশোরের দায়িত্বপূর্ণ এলাকার ২২২টি পূজামণ্ডপে প্রায় ২ হাজার বিজিবি সদস্য মোতায়েন করা হবে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী যশোর রিজিয়ন এ ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে।


তিনি আরও জানান, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এবং প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব-২০২৬ যেন সম্পূর্ণ নিরাপদ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে উদযাপিত হতে পারে, তা নিশ্চিত করতে যশোর রিজিয়ন দায়িত্বপূর্ণ এলাকায় ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিজিবি তার দায়িত্ব পালন করবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সতর্ক ও তৎপর থাকবে।


যশোরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান আরও বলেন, পূজা উপলক্ষে সামগ্রীক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, মূল্যায়ন ও প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণের উদ্দেশ্যে গত ১০-১৪ অক্টোবর ২০২৬ তারিখে যশোর রিজিয়নের বিজিবি ইউনিট কর্তৃক ইতিমধ্যে দায়িত্বপূর্ণ এলাকায় রেকি সম্পন্ন করা হয়েছে। শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৬ অক্টোবর হতে ২২ অক্টোবর পর্যন্ত যশোর রিজিয়নের প্রায় ২ হাজার বিজিবি সদস্য সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। বিশেষ করে সীমান্তের নিকটবর্তী এলাকাসমূহকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।


যশোরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান আরও বলেন, দক্ষিণ পশ্চিম রিজিয়ন, যশোরের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ৬টি জেলায় ৩৭টি উপজেলার দায়িত্বপূর্ণ সীমান্তে ৮ কিলোমিটারের মধ্যে এবং খুলনা, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা শহরে ২২২টি পূজামণ্ডপে বিজিবি মোতায়েন করা হবে। দায়িত্বপূর্ণ এলাকায় ৫৮টি বেইজ ক্যাম্প হতে পূজামণ্ডপ সমূহে বিজিবি সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।


যশোরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, দক্ষিণ পশ্চিম রিজিয়ন, যশোর সীমান্তবর্তী ৬টি জেলার ৬০০ কিলোমিটার সীমান্তকে সম্পূর্ণ সুরক্ষিত রেখেই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিজিবি সদস্যগণ সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে।


ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, বিশ্বের বুকে বাংলাদেশ ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। সম্পূর্ণ নিরাপদ, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্যাপনের জন্য বর্ডার গার্ড বাংলাদেশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে মাঠে থাকবে। বিজিবি সর্বস্তরের নাগরিক, মণ্ডপ কর্তৃপক্ষ এবং গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছে। বর্ডার গার্ড বাংলাদেশ, দক্ষিণ পশ্চিম রিজিয়ন, যশোর দৃঢ়ভাবে বিশ্বাস করে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সু-সম্পন্ন হবে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় দুর্গাপূজা উপলক্ষে মন্দির কমিটির নেতাদের সঙ্গে লিপুর মতবিনিময়