শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় নবাগত কৃষি অফিসার কৃষ্ণা সরকারের যোগদান

  • আপলোড তারিখঃ ১৬-১০-২০২৬ ইং
দামুড়হুদায় নবাগত কৃষি অফিসার কৃষ্ণা সরকারের যোগদান

দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার হিসেবে যোগদান করেছেন কৃষ্ণা সরকার। গতকাল বৃহস্পতিবার বেলা ১০টার দিকে তিনি নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করেন। কৃষ্ণা সরকার ৩৬তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বাসিন্দা। এর আগে তিনি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বদলিজনিত কারণে তিনি দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেন। নতুন কর্মস্থলে যোগদান করে কৃষ্ণা সরকার বলেন, ‘আমি নতুন হিসেবে সবার সহযোগিতা কামনা করি। সেই সঙ্গে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই।’



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় দুর্গাপূজা উপলক্ষে মন্দির কমিটির নেতাদের সঙ্গে লিপুর মতবিনিময়