খাদ্য-সামগ্রী নিয়ে ইউএনও নিজেই হাজির
- আপলোড তারিখঃ
২৭-০৭-২০২১
ইং
রাসেল মুন্না, উথলী:
সরকারি সেবা পেতে জরুরি হটলাইন ৩৩৩ নম্বরে ফোন দিয়ে খাদ্য-সামগ্রী সহায়তা পেয়েছেন জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে হাবিবুর রহমান ও পুরন্দরপুর গ্রামের জব্বার আলী। হাবিবুর রহমান ও জব্বার আলী প্রতিবেশীর মাধ্যমে জানতে পারেন ৩৩৩ নম্বরে ফোন করলে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার। যার কারণে খাদ্য সহায়তা পেতে ৩৩৩ নম্বরে ফোন করেন এই দুজন ব্যক্তি।
গতকাল সোমবার বেলা ১১টার দিকে হাবিবুর রহমানের বাড়িতে খাদ্য-সামগ্রী নিয়ে উপস্থিত হন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম রাসেল। জরুরি সেবায় ফোন করায় একইসময়ে উপজেলার পুরন্দপুর গ্রামের জব্বার আলীর বাড়িতেও খাবার নিয়ে উপস্থিত হন ইউএনও নিজে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম রাসেল বলেন, ‘জরুরি সেবায় ফোন দেওয়ার কারণে আমরা তাৎক্ষণিকভাবে হাবিবুর রহমান ও জব্বার আলীকে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ২ কেজি পেঁয়াজ, ১টি সাবান ও হ্যান্ড ওয়াশ দেওয়া হয়েছে। সরকারি দেওয়া নির্দেশ অনুযায়ী জরুরি সেবাই যেকোনো হটলাইনে ফোন করলেই আপনি পাবেন সেবা।’
কমেন্ট বক্স