এটিএন বাংলার সংগীতানুষ্ঠানে চুয়াডাঙ্গার মেয়ে লায়ন ইসরাত আজ গাইবেন
- আপলোড তারিখঃ
২৬-০৭-২০২১
ইং
সমীকরণ প্রতিবেদক:
প্রতি ঈদে টিভি চ্যানেলগুলো চেষ্টা করে বিনোদনের পসরা সাজিয়ে দর্শকদের ধরে রাখতে। সব চ্যানেলেরই ঈদের প্রস্তুতি শুরু হয়ে যায় একমাস আগে থেকেই। নির্মাতা-কলাকুশলী আর অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে ওঠে সাজ সাজ রব। এবারের ঈদুল আজহাতেও তার ব্যতিক্রম হয়নি। তবে ঈদ অনুষ্ঠানটি আরও আনন্দ দেয়, যখন গান গেয়ে শোনান নিজ জেলার কেউ। এবার ঈদে এমনই আনন্দ পেতে চলেছেন চুয়াডাঙ্গা জেলার বাসিন্দারা। কারণ এবার এটিএন বাংলার ঈদ আয়োজনে ঈদের ষষ্ঠ দিন অর্থাৎ আজ সোমবার রাত ১১টায় পাঁচটি মৌলিক গান নিয়ে একক সংগীতানুষ্ঠান পরিবেশন করবেন এ জেলার মিষ্টি মেয়ে দেশের পরিচিত কণ্ঠশিল্পী লায়ন ইসরাত। উল্লেখ্য, লায়ন ইসরাত আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের শিয়ালমারী গ্রামের মেয়ে। এর আগেও এশিয়ান টিভিসহ দেশের বিভিন্ন টেলিভিশনে তার একক সংগীতানুষ্ঠান পরিবেশিত হয়েছে। ইউটিউব ও ফেসবুকে তার প্রত্যেকটি গান ব্যাপক ভাইরাল। এছাড়া স্টেজ শো করার কারণে সারা দেশেই তার ব্যাপক পরিচিতও রয়েছে।
কমেন্ট বক্স