আন্দুলবাড়ীয়া বাজারে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত
- আপলোড তারিখঃ
২৬-০৭-২০২১
ইং
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্দুলবাড়ীয়া বাজারে কঠোর লকডাউন চলাকালীন সময়ে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রয়েছে। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে আন্দুলবাড়ীয়া বাজারে অভিযান চালিয়ে লকডাউন অমান্য করার অপরাধে সড়ক পরিবহনে আইনে ২টি ও দণ্ডবিধি ২টি, ১৮৬৫ সালের দণ্ডবিধি ২৬৯ ধারা মোতাবেক মোট ৪টি মামলায় পৃথকভাবে ২ হাজার ৫ শ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহি উদ্দীন।
এছাড়াও একই সময়ে জীবননগর উপজেলার রায়পুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম রাসেল। তিনি এ দণ্ডবিধি ১৮৬৫ সালের ২৬৯ ধারা মোতাবেক ১ জনকে ২ শ টাকা জরিমানা করেন। এসময় মোবাইল কোর্টে সহযোগিতা করেন জীবননগর থানা পুলিশ ও শাহাপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই জমির হোসেন, টুআইসি এএসআই শাহাবুদ্দিন ও এএসআই ইন্দ্রজিৎ।
কমেন্ট বক্স