রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় মাদকসহ তিন মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ২৫-০৭-২০২১ ইং
আলমডাঙ্গায় মাদকসহ তিন মাদক ব্যবসায়ী আটক
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গা কলেজপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে কলেজপাড়া থেকে সুভেন্দ ও তাঁর মা মঞ্জু রানীকে ৩০০ পিস ট্যাপেনডোল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬ লাখ ৩০ হাজার টাকা ও আরেক মাদক ব্যবসায়ী মিলনকে দুই পিচ ইয়াবা ও ৫৩ পিস ট্যাপেনডোল ট্যাবলেটসহ আটক করা হয়। এবিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককালে ৩৫৩ পিস ট্যাপেনডোল ট্যাবলেট ও দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে প্রেরণ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক