আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে ভিজিএফের চাল বিতরণ
- আপলোড তারিখঃ
২০-০৭-২০২১
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভা চত্বরে এ চাল বিতরণ করা হয়। পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম আলমগীর শফিউল্লাহ, পৌর কাউন্সিলর আলালউদ্দিন, পৌর কাউন্সিলর মজিবুল হক, জহুরুল হক, সদর উদ্দিন ভোলা, আব্দুল গাফ্ফার, মো. বাপ্পি, মো. বাবু, সাইফুল ইসলাম, পৌরসভার স্বাস্থ্য সহকারী মোস্তাফিজুর রহমান, কর আদায়কারী গোলাম মোস্তফা, অফিস সহায়ক আব্দুল জব্বার লিপু, মনিরুজ্জামান, নিম্নমান সহকারী মেহেদী হাসান, লিয়াকত আলী, লাইসেন্স পরিদর্শক বাবুল আক্তার, স্যানিটারি পরিদর্শক মাহফুজুর রহমান, কর আদায়কারি আশরাফ আলী প্রমুখ।
কমেন্ট বক্স