রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় করোনায় কর্মহীন অসহায় মানুষের মধ্যে খাদ্য-সামগ্রী বিতরণ

  • আপলোড তারিখঃ ১৯-০৭-২০২১ ইং
দর্শনায় করোনায় কর্মহীন অসহায় মানুষের মধ্যে খাদ্য-সামগ্রী বিতরণ
দর্শনা অফিস: দর্শনায় করোনাকালীন কর্মহীন অসহায় দরিদ্র ২১০ জন মানুষের মধ্যে খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে দর্শনা অংকুর আদর্শ বিদ্যালয় চত্বরে ‘দর্শনার জন্য আমরা’ সংগঠন এই খাদ্য-সামগ্রী বিতরণ করে। খাদ্য-সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল ও ২টি সাবান। ‘দর্শনার জন্য আমরা’ সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ারুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাব্বুর রহমান কাজল, সংগঠনের প্রস্তাবক সিনিয়র সাংবাদিক মাহফুজ উদ্দীন খাঁনসহ সংগঠনের নেতৃবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক