রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে মসজিদ উন্নয়ন ও অসুস্থ মানুষের চিকিৎসায় চেক বিতরণ

  • আপলোড তারিখঃ ১৯-০৭-২০২১ ইং
গাংনীতে মসজিদ উন্নয়ন ও অসুস্থ মানুষের চিকিৎসায় চেক বিতরণ
গাংনী অফিস: গাংনী উপজেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরের উন্নয়নে ধর্ম মন্ত্রণালয় কর্তৃক ১ লাখ ৫৫ হাজার টাকা ও অসুস্থ মানুষের চিকিৎসায় ৪ লাখ ১০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টা দিকে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে ধর্মীয় প্রতিষ্ঠানে এ চেক বিতরণ করা হয়। মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চেক বিতরণ করেন। এ কর্মসূচির আওতায় ঢেপা পূর্বপাড়া মসজিদে ৭০ হাজার টাকা, জুগিন্দা জামে মসজিদে ২৫ হাজার টাকা, তেরাইল জোয়ার্দ্দার পাড়া মসজিদ ৪০ হাজার টাকা ও গাংনী উপজেলা কেন্দ্রীয় মন্দিরে ২০ হাজার টাকাসহ সর্বমোট ১ লাখ ৫৫ হাজার টাকা বিতরণ করা হয়। পরে সংসদ সদস্যের নিজ বাসভবন থেকে উপজেলার বিভিন্ন গ্রামের ১৩ জন অসুস্থ অসহায় মানুষের মধ্যে ৪ লাখ ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এসময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক