রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আ.লীগ ক্ষমতায় আসলে জনগণের ভাগ্যের পরিবর্তন হয়

  • আপলোড তারিখঃ ১৯-০৭-২০২১ ইং
আ.লীগ ক্ষমতায় আসলে জনগণের ভাগ্যের পরিবর্তন হয়
আলমডাঙ্গায় অসহায় ও দুস্থদের মধ্যে ঢেউটিন বিতরণকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের সহযোগিতায় অসহায় ও দুস্থদের মধ্যে ১০২ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়। গতকাল রোববার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ ঢেউটিন বিতরণ করা হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দর ছেলুন। প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘বর্তমান সরকার কাউকে গৃহহীন রাখতে চায় না। তাই অসচ্ছল ব্যক্তি ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে আমরা এই টিন ও নগদ তিন হাজার করে টাকা প্রদান করেছি। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তখনই দেশের উন্নয়ন হয়, জনগণের ভাগ্যের পরিবর্তন হয়।’ তিনি আরও বলেন, ‘বর্তমানে বৈশ্বিক মহামারি চলছে। এরপরও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আপনারা সকলে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। বিদেশ থেকে টিকা ক্রয় করে এনে সরকার আপনাদের ফ্রি টাকা প্রদান করছে। সকলে টিকা দেবেন। নিজে বাঁচুন, দেশকে বাঁচান।’ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, আলমডাঙ্গা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবির ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, সহসভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, হামিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সম্পাদক মতিয়ার রহমান ফারুক, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, যুবলীগ নেতা সাজ্জাদুল হক স্বপন, মিজানুর রহমান মিজান, ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিণ্টু, তরিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, সাকিব, অটল প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলার অসহায় ও দুস্থ ১০২ জনকে প্রত্যেককে ১ বান করে ঢেউটিন ও নগত ৩ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক