রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হিজলগাড়ী বাজারের জুয়েলারি ব্যবসায়ীর মৃত্যু, শোকের ছায়া

  • আপলোড তারিখঃ ১৭-০৭-২০২১ ইং
হিজলগাড়ী বাজারের জুয়েলারি ব্যবসায়ীর মৃত্যু, শোকের ছায়া
প্রতিবেদক, হিজলগাড়ী: চুয়াডাঙ্গা সদরের হিজলগাড়ী বাজারের বিশিষ্ট জুয়েলারি ব্যবসায়ী জননী জুয়েলার্সের মালিক জিয়াউর রহমান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে প্রায় একমাস ঢাকা মহাখালীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার রাত ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জিয়া নবগঠিত নেহালপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বাজারপাড়ার ছারু মণ্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত হিজলগাড়ী বাজারে জুয়েলারি ব্যবসা করে আসছিলেন। ইতোমধ্যে তিনি হিজলগাড়ীতে স্থায়ীভাবে বসবাস শুরু করার জন্য জমি কিনে বাড়ি করেছিলেন। কিন্তু সেখানে তাঁর আর বসবাস করা হলো না। জিয়ার মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছালে হিজলগাড়ী বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। জিয়ার পরিবারের লোকজন জানায়, রাতেই ঢাকা থেকে অ্যাম্বুলেন্সযোগে বাড়িতে নিয়ে আসা হবে জিয়ার লাশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত জানাজার সময় নির্ধারণ হয়নি।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক