দামুড়হুদার হাউলী ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু
- আপলোড তারিখঃ
১৬-০৭-২০২১
ইং
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দুস্থদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। ইউনিয়নের ২ হাজার ৮০৪ জনের মধ্যে মাথাপিছু ১০ কেজি হারে চাল প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়াররম্যান নিজাম উদ্দিন, উপজেলা ট্যাগ অফিসার ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন, হাউলী ইউনিয়নের মেম্বার রওশানারা খাতুন, মোমেহার খাতুন, রহিমা খাতুন, সাবিনা ইয়াসমিন, জাহাঙ্গীর আলম টিক্কা, আব্দুল হান্নান, শহিদুল ইসলাম, রিকাত আলী, শাহাজামাল হোসেন, আব্দুল হান্নান পটু, আব্দুল্লাহ সেলিম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাউলী ইউনিয়ন পরিষদের সচিব নাঈম উদ্দীন।
কমেন্ট বক্স