ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ নিহত
- আপলোড তারিখঃ
১৬-০৭-২০২১
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিদ্যুৎস্পৃষ্টে সাধনা রানী (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সাধনা রানী হরিণাকুণ্ডু পৌরসভাধীন ৭ নম্বর ওয়ার্ডের হিটনগর গ্রামের কৃষ্ণ কুমারের স্ত্রী। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নিজ ঘরে কাজ করার সময় অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন। হরিণাকুণ্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা গৃহবধূ নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
কমেন্ট বক্স