রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

করোনাকালীন সময়ে সেবা দিয়ে যাচ্ছে মেহেরপুর স্বেচ্ছাসেবক লীগ

  • আপলোড তারিখঃ ১৬-০৭-২০২১ ইং
করোনাকালীন সময়ে সেবা দিয়ে যাচ্ছে মেহেরপুর স্বেচ্ছাসেবক লীগ
প্রতিবেদক, মেহেরপুর: করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের নানামুখী সেবা প্রদান করছে মেহেরপুর স্বেচ্ছাসেবক লীগ। রোগীর বাড়িতে খাদ্য-সামগ্রীসহ অক্সিজেন পৌঁছে দিচ্ছে তারা। জানা যায়, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কঠোর লকডাউন চলছে। আর এ লকডাউনে অনেকেই ঘর থেকে বাইরে যেতে পারছেন না, প্রয়োজনীয় ওষুধ ও খাদ্য-সামগ্রী কিনতে পারছেন না। বিষয়টি জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুলের নজরে আসলে তিনি তৎক্ষণাৎ শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল বিশ্বাসকে নির্দেশে দেন করোনাভাইরাসে আক্রান্ত প্রত্যেক রোগীর বাড়িতে গিয়ে খাদ্য-সামগ্রীসহ প্রয়োজনীয় সকল জিনিসপত্র যেন দিয়ে আসে। এসময় শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল বিশ্বাসের সাথে কথা বললে তিনি বলেন, স্বেচ্ছাসেবক লীগ সবসময় জনসাধারণের পাশে ছিল, এখনো আছে। এই করোনা মহামারির মধ্যে সাধারণত মানুষের যে দুর্ভোগ কষ্ট, সেটি যেন না পেতে হয়, সেই উদ্দেশ্যে আমরা প্রতিনিয়ত কাজ করে চলেছি। আমরা করোনা আক্রান্ত রোগীর জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করেছি, সেই সাথে আমরা করোনা টিকাদানের অনলাইনে ফ্রি রেজিস্ট্রেশন করে দিচ্ছি। করোনায় মৃত্যুবরণ করায় পরিবার-প্রিয়জন মৃত ব্যক্তিকে দাফন-কাফন করতে এগিয়ে না আসলে আমার নিজেরা দাফন সম্পন্ন করছি। আমার এর আগেও যখন করোনাভাইরাস প্রথম মেহেরপুরে শনাক্ত হয়, তখন থেকেই আমরা আমাদের জেলাকে করোনা মুক্ত করার লক্ষ্যে জনস্বাস্থ্য প্রচার, মাস্ক বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি প্রতিনিয়ত অব্যহত রেখেছি। তারই ধারাবাহিকতায় আমার এখন কাজ করে চলেছি।’


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক