ঈদে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে তৎপর থাকার আহ্বান
- আপলোড তারিখঃ
১৬-০৭-২০২১
ইং
কালীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এমপি আনার
প্রতিবেদক, কালীগঞ্জ:
প্রথম বারের মতো ভার্চুয়াল প্রযুক্তি জুম অ্যাপস ব্যবহার করে কালীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে সভাটি পরিচালনা করা হয়। আইনশৃঙ্খলা কমিটির সভাপতি সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু।
জুম মিটিংয়ের শুরুতেই অংশ নিয়ে কালীগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলার সার্বিক অবস্থা তুলে ধরেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া। এরপর ইউএনও সাদিয়া জেরিনের সঞ্চালনায় কমিটির সদস্যরা একে একে তাঁদের বক্তব্য ও মতামত প্রকাশ করেন।
মিটিংয়ে উপস্থিত এমপি আনার তাঁর বক্তব্যের শুরুতেই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে বলেন, মুসলমানদের বড় ধর্মীয় উৎসব কোরবানির ঈদ সমাগত। এই ঈদে শান্তি-শৃঙ্খলার সাথে সবাই যেন উৎসব পালন করতে পারে, এজন্য আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ বাহিনীকে তৎপর থাকার জন্য আহব্বান জানান।
জুম মিটিংয়ে যোগ হয়ে আলোচনায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভূপালি সরকার, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সম্পাদক সাবজাল হোসেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, মোদাচ্ছের হোসেন, মহিবুল ইসলাম মণ্টু, ইলিয়াস রহমান মিঠু, নজরুল ইসলাম ছানা, আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুজ্জামান, প্রকল্প কর্মকর্তা আব্দুল্লাহেল মাসুম, হিসাবরক্ষণ কর্মকর্তা রেহেনা দীপ্তিসহ পরিষদের অন্যান্য দপ্তরের কর্মকর্তারা।
কমেন্ট বক্স