চুয়াডাঙ্গা বারের সভাপতি আলমগীর হোসেনসহ দুই আইনজীবীর মরণোত্তর দাবিকৃত টাকার চেক হস্তান্তর
- আপলোড তারিখঃ
১৫-০৭-২০২১
ইং
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি প্রয়াত অ্যাড. আলমগীর হোসেন ও সদস্য মরহুম অ্যাড. শামসুল আরেফিন ভুট্টোর কল্যাণ তহবিলের মরণোত্তর দাবিকৃত টাকা পরিশোধ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় আইনজীবী সমিতির নেতৃবৃন্দ মরহুমদ্বয়ের পরিবারের সদস্যদের মধ্যে এ টাকার চেক তুলে দেন। মরহুম আলমগীর হোসেনের স্ত্রী নীলুফা বানুর কাছে ২০ লাখ টাকার চেক এবং মরহুম শামসুল আরেফিন ভুট্টোর স্ত্রী হাফিজা ইয়াসমিন জোয়ার্দ্দারের কাছে ২ লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেন আইনজীবী নেতৃবৃন্দ।
এসময় জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. আব্দুল খালেক, সহসভাপতি অ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক অ্যাড. তালিম হোসেন, কার্যনির্বাহী সদস্য অ্যাড. আসাদুজ্জামান মিল্টন ও সাজ্জাদ হোসেন রকি উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, চুয়াডাঙ্গা বারের সভাপতি অ্যাড. আলমগীর হোসেন ১৯৮৬ সালের ৩০ অক্টোবর চুয়াডাঙ্গা বারে যোগদান করেন এবং গত ৫ জুলাই করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এছাড়া, জেলা আইনজীবী সদস্য অ্যাড. শামসুল আরেফিন ভুট্টো ২০১৭ সালের ১৮ জানুয়ারি চুয়াডাঙ্গা বারের যোগদান করেন এবং গত ৬ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
কমেন্ট বক্স