রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা জাসাসের সম্পাদক সেলিমুল হাবিবের মামার ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ১৪-০৭-২০২১ ইং
চুয়াডাঙ্গা জেলা জাসাসের সম্পাদক সেলিমুল হাবিবের মামার ইন্তেকাল
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিমের মামা নজরুল মালিতা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নের হাড়োয়াকান্দি গ্রামের মৃত রজব আলী মালিতার মেজ ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিনি নিজ বাসভবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ মেয়ে, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল আসরের নামাজের পর হাড়োকান্দি জামে মসজিদের সামনে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন হয়। মরহুমের জানাজায় অংশ নেন আইলহাঁস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিনহাজ মাস্টার, জেলা জাসাস-এর সাধারণ সম্পদক মো. সেলিমুল হাবিব সেলিম, আইলহাঁস ইউনিয়ন পরিষদের মেম্বার আজিজ আহমেদ সুজনসহ আত্মীয়-স্বজন।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়