রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার দিলেন এসকে লিটন

  • আপলোড তারিখঃ ১৪-০৭-২০২১ ইং
জীবননগর হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার দিলেন এসকে লিটন
জীবননগর অফিস: জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে চিকিৎসা নিতে আসা করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা বেগবান করার লক্ষে মাইটিভির সিনিয়র রিপোর্টার ও সাথী অটো রাইস মিলের ম্যানেজিং ডিরেক্টর এস কে লিটন ১০টি অক্সিজেন সিলিন্ডার উপহার হিসেবে প্রদান করেছেন। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিমা আক্তারের হাতে এ উপহার তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু, জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবু, মাইটিভির প্রতিনিধি মিঠুন মাহমুদ, সাথী অটো রাইস মিলের এস কে বকুল প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়