জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনোফামার্র টিকা প্রদান শুরু
- আপলোড তারিখঃ
১৪-০৭-২০২১
ইং
জীবননগর অফিস:
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চীনের সিনোফামার্র টিকা প্রদান শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে স্বাস্থ্যবিধি মেনে প্রথম দিনে ২১৮ জনকে এ টিকা প্রদান করা হয়। এর মধ্যে ১১৬ জন পুরুষ ও ১০২ জন নারী।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু বলেন, ‘দ্বিতীয়বারের মতো জীবননগর হাসপাতালে রেজিস্ট্রেশনকৃত ব্যক্তিদের টিকা প্রদান করা হচ্ছে। সকাল থেকে হাসপাতালে টিকা গ্রহণকারীদের ভিড় ছিল। আমরা স্বাস্থ্যবিধি মেনেই টিকা প্রদান করেছি এবং সাধারন মানুষ যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে সে বিষয়ে সচেতন করা হচ্ছে। ৩৫ বছরের ঊর্ধ্বের ব্যক্তি যারা রেজিস্ট্রেশন করেছে, পর্যায়ক্রমে সকলকে এই টিকা প্রদান করা হবে।’
কমেন্ট বক্স