আন্দুলবাড়ীয়ায় লকডাউনে কর্মহীনদের মধ্যে ত্রাণ-সামগ্রী বিতরণ
- আপলোড তারিখঃ
১২-০৭-২০২১
ইং
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে লকডাউনে কর্মহীন হয়ে পড়া চায়ের দোকানসহ বিভিন্ন ব্যবসায়ী, মোটর শ্রমিক, পরিবহন চালক, দিনমজুর, গরীব-দুঃখী ও অসহায় ৩ শ জন মানুষের মধ্যে মাথাপিছু হারে ১০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল ও ১ টি লাইফবয় সাবান প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় স্বাস্থ্যবিধি মেনে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন কমপ্লেক্স ভবন চত্বরে এসব সামগ্রী বিতরণ করা হয়।
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ-সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউপি সচিবহাসানুজ্জামান হাসান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জসীম উদ্দীন, আন্দুলবাড়ীয়া ইউপির সংরক্ষিত আসনের মহিলা মেম্বার মিনুয়ারা খাতুন, ইউপি মেম্বার নুর ইসলাম খোকা, শেখ হাফিজুর রহমান হাফিজ, আরিফুল হক, জহিরুল ইসলাম, মোসাদ্দেক আলী, শেখ মাফিজুর রহমান, ঝুমুক আলী, ট্যাগ অফিসার প্রমুখ।
কমেন্ট বক্স